বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

‘তারেক রহমান প্রধানমন্ত্রী, জামায়াতের আমীরকে উপ-প্রধানমন্ত্রী ও ড. ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে “বাংলাদেশের কাঙ্খিত আগামীর জাতীয় সরকারের রুপরেখা” বিষয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদির আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে আসবেন বিভিন্ন দল ও ব্যক্তিত্বরা — বিএনপির ২৫%, জামাতের ২০%, এনসিপির ১৫%, ইসলামী আন্দোলনের ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ১০% এবং বাকি দলগুলো থেকে ২৫% প্রতিনিধির অংশগ্রহণ থাকবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশের সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে সংবিধানের শক্তিশালী প্রধানমন্ত্রী ক্ষমতা পুনর্বিন্যাস করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আনা হবে।

টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথির বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজনও বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102