শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন শাহজাদপুরে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের মাসিক আড্ডা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সরাইলে ভারসাম্যহীন নারীর মাতৃত্ব: প্রশ্নবিদ্ধ বিবেক, নেপথ্যের কারিগররা ধরাছোঁয়ার বাইরে

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:
‎​
‎একজন ভারসাম্যহীন নারী যখন সন্তান জন্ম দেন, সমাজ তার দিকে আঙুল তোলে। অথচ সেই সন্তানের পিতৃপরিচয় আড়ালে রাখা অজ্ঞাত পুরুষটির পাশবিকতা নিয়ে কেউ প্রশ্ন তোলে না- এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় বিচারহীনতা।

‎​আজ বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতঃ বাজারে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে এমনই ক্ষোভ আর আক্ষেপের সৃষ্টি হয়েছে।
‎​
‎​সরাইল প্রাতঃ বাজারে দীর্ঘ দিন ধরে আশ্রয় নেওয়া এক মানসিক ভারসাম্যহীন নারী (পাগলি) আজ সকাল ৯ ঘটিকার সময় একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম দিয়েছেন। স্থানীয়দের তড়িৎ পদক্ষেপে মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। ওই নারী অসংলগ্নভাবে নিজের নাম ‘রাফি’ এবং বাড়ি সিলেট জেলা বলে উল্লেখ করলেও বিস্তারিত কোনো পরিচয় দিতে পারেননি।
‎​
‎​এই ঘটনাটি ফের আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সমাজের নৈতিক অবক্ষয়কে। নাগরিক সমাজের মতে, “একজন অসহায় নারীর মাতৃত্ব কোনো অপরাধ নয়; বরং তার অসুস্থতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে যে পৈশাচিক লালসা চরিতার্থ করা হয়েছে, সেটিই চরম অপরাধ।

‎ রাস্তার পাশে পড়ে থাকা এক অসুস্থ নারীর ওপর লালসার প্রতিফলন ঘটিয়ে যারা সটকে পড়েছে, সেই অজ্ঞাত পরিচয় পিতাকে খুঁজে বের করার দাবি উঠেছে। প্রশ্ন উঠেছে— সমাজ কেন শুধু নারীর মাতৃত্ব নিয়ে বিচার বিশ্লেষণ করে, কেন সেই অদৃশ্য পুরুষটির খোঁজ পাওয়ার তাগিদ দেখায় না?
‎​
‎​বর্তমানে নবজাতক ও প্রসূতি সুস্থ থাকলেও তাদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিচয়হীন শিশুর বেড়ে ওঠা এবং ভারসাম্যহীন রাফির পরবর্তী জীবন কোন দিকে যাবে, তা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

‎এটি কেবল একটি জন্ম নয়, এটি আমাদের সম্মিলিত বিবেকের পরাজয়। আমরা যদি এই অসহায় নারীর সম্ভ্রম লুণ্ঠনকারীকে চিহ্নিত করতে না পারি, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

‎​বর্তমানে শিশুটি ও তার মা স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছেন। তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102