বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী ২৫১ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৩ মে, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালি সীমান্তবর্তী ভেড়ারহাট বাজার এলাকার ২৫১ জন প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।

আজ সকালে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস অধীনস্থ দুরমুজখালি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ভেড়ারহাট বাজারে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ভেড়ারহাট বাজার এলাকার আশেপাশের গ্রামের ৯০ জন পুরুষ, ১১০ জন মহিলা ও ৫১ জন শিশুসহ সর্বমোট ২৫১ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102