মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ও এজাহারনামীয় নিয়মিত মামলার তিন জন এবং পরোয়ানাভুক্ত দুই জনসহ মোট পাঁচ জন আসামিকে গ্রেফতার করেছেন। আজ বৃহস্পতিবার ১৮ জুন সরাইল থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ জানাজায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
১. তারেক মিয়া (২৬): পিতা- অফিজ উদ্দিন, সাং- তেলিকান্দি, ইউপি- পাকশিমুল, সরাইল
২. মোঃ ইসমাইল মিয়া (৪১): পিতা- মৃত কিরম আলী, মাতা- ছালেহা খাতুন, সাং- অরুয়াইল, সরাইল।গ্রেফতারকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার।
৩. আরমান মিয়া (৩২): পিতা- আঃ হান্নান, সাং- ঘলানিয়া, ইউপি- কালিকচ্ছ, সরাইল।
৪,জুনাঈদ চৌধুরী: পিতা- বাবুল চৌধুরী, সাং- আখিতারা, সরাইল।
৫. সাগর দাস: পিতা- নৃপেন্দ্র দাস, সাং- অরুয়াইল, সরাইল।