রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

তিতাসে বড় ভাইকে হত্যা: বিলের ঝোপে লুকিয়েও শেষ রক্ষা হল না, তিন ঘণ্টাতেই ঘাতককে ধরল তিতাস থানা পুলিশ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে জগত পুর ইউনিয়ন কেশব পুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই মানিক মিয়াকে (৪২) কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছোট ভাই রাজিব মিয়াকে ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

​বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর বিলের একটি ঝোপঝাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব মিয়া উপজেলার কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং নিহতের আপন ছোট ভাই।
​তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, বাড়িতে টিউবওয়েল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাজিব উত্তেজিত হয়ে বড় ভাই মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা কোদাল দিয়ে তার গলার বাম পাশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মানিক মিয়া রক্তাক্ত ও গুরুতর আহত হন।
​পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​পুলিশের ঝটিকা অভিযান: হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত রাজিব এলাকা থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় একটি বিলের ঝোপঝাড়ে আত্মগোপন করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে কেশবপুর বিলের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক রাজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
​এ ঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102