রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

সরাইলে থানার বিশেষ অভিযানে নারী মাদক কারবারি ৩৭০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত নারীর কাছ থেকে ৩ হাজার ৭০৫ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে সরাইল থানার এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে একটি বিশেষ টিম অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কের উপর অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন রোজিনা আক্তার (৩০)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি (অলিপুরা) গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মো. সুমন এবং পিতা মৃত হামিদ মিয়া।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরাইল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102