রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নিশ্চিন্তপুরে বাউন্ডারি দেওয়া বাড়িতে গাঁজার চাষ সাংবাদিকদের দেখে পুড়িয়ে দিলেন ম্যানেজার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:


আশুলিয়ার নিশ্চিন্তপুর দেওয়ান পাম্প সংলগ্ন এলাকায় একটি বাউন্ডারি করা বাড়ি থেকে বিশাল আকৃতির ২ টা গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। তবে গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করতেই তড়িঘড়ি করে প্রমাণ লোপাটের জন্য গাছগুলো পুড়িয়ে ফেলেছেন বাড়ির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

​​স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর দেওয়ান পাম্পের পাশে তাপস নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি বাউন্ডারি ঘেরা বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে বাড়িটির ভেতরে রহস্যজনক আনাগোনা লক্ষ্য করছিলেন প্রতিবেশীরা। সম্প্রতি সেখানে বিশালাকৃতির গাঁজা গাছের সন্ধান মেলে।

​খবর পেয়ে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে থলের বিড়াল বেরিয়ে আসে। সেখানে দায়িত্বরত ম্যানেজারের কাছে গাছের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রথমে আমতা আমতা করে বলেন এটি কী গাছ আমি জানি না।

​​ম্যানেজারের এমন জবাবে সন্দেহ আরও ঘনীভূত হয় উপস্থিত সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর জন্য ফোন বের করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ম্যানেজার। পুলিশ আসার আগেই অপরাধের প্রমাণ মুছে ফেলতে তিনি জোরপূর্বক গাঁজা গাছগুলো উপড়ে আগুন ধরিয়ে দেন।

​এ সময় দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীরা তাকে বাধা দিতে গেলে তিনি সাংবাদিকদের সাথে অত্যন্ত অশালীন ও খারাপ আচরণ করেন।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের বেলা বাড়িটি শান্ত দেখালেও রাতে চিত্র বদলে যায় বাউন্ডারি ঘেরা এই বাড়ির ভেতরে রাতের আঁধারে নিয়মিত মাদকের আড্ডা বসে। প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এখানে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের মহোৎসব চলছে।

​​এই ঘটনার মূলহোতা এবং বাড়ির মালিক তাপসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি গা ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাউন্ডারি করা সুরক্ষিত বাড়ির ভেতরে কীভাবে এমন নিষিদ্ধ মাদক গাছের চাষ হলো, তা নিয়ে বাড়ির মালিকের ভূমিকা এখন বড় প্রশ্নের মুখে।

​এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। মাদক চাষ এবং সাংবাদিকদের হেনস্তা উভয় অপরাধের বিষয়ে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102