শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও জনবান্ধব সচিব মোঃ হালিম মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকার একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে আধুনিক প্রযুক্তির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার করে ফেক আইডির মাধ্যমে এই নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় সচিব মোঃ হালিম মিয়া একজন অত্যন্ত সৎ, নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। তার দীর্ঘ কর্মজীবনে কোনো ধরনের অনিয়ম বা খারাপ রেকর্ড নেই। বরং কর্মক্ষেত্রে তার সততা ও নিষ্ঠার কারণে এলাকায় তার ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা রয়েছে।
সরেজমিনে আশুলিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষ তাদের যেকোনো নাগরিক সেবা বা সহযোগিতার জন্য এলে সচিব হালিম মিয়া অত্যন্ত আন্তরিকতার সাথে তা সমাধান করেন। বিশেষ করে এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়ান।
সেবা নিতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, হালিম ভাই একজন অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা পরিষদে গেলে তিনি সবসময় হাসিমুখে আমাদের সেবা দেন এবং যেকোনো সমস্যায় বাড়িয়ে দেন সহযোগিতার হাত। তার মতো একজন সৎ কর্মকর্তার বিরুদ্ধে যারা ফেক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা সমাজের শত্রু।
অনুসন্ধানে জানা গেছে, সচিব মোঃ হালিম মিয়ার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সততায় ঈর্ষান্বিত হয়ে কিছু লোক ফায়দা লোটার চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি বা তথ্য তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে।
এই বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, একজন ভালো মানুষকে নিয়ে এভাবে অপপ্রচার চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যারা ফেক আইডি ব্যবহার করে এই ধরনের বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে কোনো অবস্থাতেই এই কুচক্রী মহলকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।