রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা দুই আসনের (তিতাস হোমনা) মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভুইঁয়া বিশেষ বরাদ্দে তিতাসের মজিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মেহেরাবের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ই জুন, মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ​উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পুরো কাজটি সরাসরি তত্ত্বাবধান করছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সরকার (বিজয়)।
​ধর্মীয় এই প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদান করায় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মজিদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে মাননীয় এমপি মহোদয়ের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
​ঈদগাহ মেহেরাবের নির্মাণকাজ উদ্বোধনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:
​আবুল বাশার মেম্বার (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মজিদপুর ইউনিয়ন বিএনপি)
​শফিকুল ইসলাম মেম্বার (গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মজিদপুর ইউনিয়ন বিএনপি)
​নাসির উদ্দিন মুন্সী (সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি)
​কামাল হোসেন সরকার (সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি)
​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় নেতা আব্দুল বারী মুন্সী, হাজী তোতামিয়া মেম্বার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ বাবুল মিয়া, বিএনপি সদস্য মামুন সরকার, মোহাম্মদ রাজু মিয়া, মোহাম্মদ মতিন মুন্সী, দুলাল প্রধান, বিএনপি নেতা রবিউল, যুবদল সদস্য সোহেল মিয়া, মজিদপুর ইউনিয়ন যুবদল সদস্য রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দল সদস্য সিদ্দিকুর রহমান সরকার, মোমেন মিয়া, বিএনপি সদস্য বেলায়েত হোসেন, ছাত্রদল সদস্য মুহাম্মদ সালমান এবং ছাত্রদল সদস্য মোঃ মইনুল ইসলাম (মাহি) প্রমুখ।
​উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাতে এলাকার উন্নয়ন, সমৃদ্ধি এবং সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। ​তথ্যসূত্র: আব্দুর রহিম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102