মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Mr.Brent T Christensen এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি -র সাথে সাক্ষাৎ করেন বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান হরিণাকুণ্ডুতে ১ম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবেই সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী বছরে সোয়া ১১ হাজার কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে

বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

আলী আহসান রবি :

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬

সাবেক কৃতি বক্সার, প্রথিতযশা রেফারি ও অভিজ্ঞ কোচ সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, সৈয়দ মহিউদ্দিন আহমেদ ছিলেন দেশের বক্সিং অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র যার অবদান ক্রীড়াঙ্গন আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

প্রতিমন্ত্রী তার বার্তায় আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে বক্সিং খেলাকে জনপ্রিয় করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মহিউদ্দিন আহমেদের ভূমিকা ছিল অপরিসীম। তিনি শুধু একজন দক্ষ খেলোয়াড়ই ছিলেন না, বরং রেফারি ও কোচ হিসেবে তিনি অসংখ্য প্রতিভাবান বক্সার তৈরি করেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে বক্সিং জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্সিংয়ের প্রতি সৈয়দ মহিউদ্দিন আহমেদের নিবেদন ও একাগ্রতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, তার দেখানো পথ অনুসরণ করে আগামী দিনের বক্সাররা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে। দেশের ক্রীড়া উন্নয়নে তার এই দীর্ঘ পথচলা এবং ত্যাগ বক্সিং প্রেমীদের হৃদয়ে তাকে অমর করে রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102