রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে বর্তমান সরকার — নিতাই রায় চৌধুরী শব্দ-যোদ্ধার কলম যখন বিবেকের কণ্ঠস্বর: মোঃ তোসিকুল আলম বাবুল সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাস্তায় বারবার খোড়াখুড়ি কমাতে কোনো রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ —-তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয় ; এটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ —সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি নীলফামারী :

২৫ এপ্রিল, শনিবার

জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে “সাংবাদিক ঐক্য পরিষদ” গঠিত হয়েছে। জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিক ঐক্য পরিষদ গঠনের মতবিনিময় সভা জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফী বলেন- প্রয়োজনীয় পড়াশোনার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে সচেতন হওয়া। সাংবাদিকতার মান উন্নয়নে পেশাগতভাবে সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমাদের উত্তরাঞ্চল এই ক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে।
এমপি মহোদয় সাংবাদিকগনের যে কোনো সমস্যা সংসদে উথ্থাপনের প্রয়োজন হলে তাকে তা জানানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথী উপজেলা নির্বাহী অফিসার জনাব জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, সাংবাদিকগন রাষ্ট্রের গুরুত্বপুর্ন চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত ও সঠিক ট্রাকে চালাতে হলে সাংবাদিক ও সংবাদপত্রের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সাংবাদিকগন যে কোনো তথ্যের প্রয়োজনে আমার কাছে এলে আইনী বাধা না থাকলে আমার অফিস সাথে সাথেই সেই তথ্য প্রদান করে এবং আমার অফিস এ বিষয়ে সবসময়ই সচেতন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার সেকেন্ড অফিসার জনাব আবু হাসান,  জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী, জলঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মাহবুবর রহমান মনি, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব রাশেদুজ্জামান সুমন, জলঢাকা সাংবাদিক সংস্থার সভাপতি জনাব রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব গোলাম রব্বানী ডলার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে’র সভাপতি জনাব মাহমুদ আল-হাছান সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
সভাশেষে জলঢাকা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন মাননীয় সংসদ সদস্য জনাব ওবায়ূুল্লাহ সালাফী। জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানকে আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মাহবুবর রহমান মনিকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে সভায় জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102