সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

“২য় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর উদ্বোধন। উগান্ডাকে পরাজিত করে বাংলাদেশের শুভ সূচনা —- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সোমবার ১৭ নভেম্বর ২০২৫ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- “২য় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ উগান্ডাকে ৪২-২২ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে, যা বিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও দৃঢ় প্রত্যয়ের এক অসামান্য স্বীকৃতি। কাবাডি শুধু খেলা নয়, বাংলাদেশের ঐতিহ্য এবং জাতীয় চেতনার অংশ।

আসিফ মাহমুদ আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুব উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নারী কাবাডি বিশ্বকাপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর মাধ্যমে নারী ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করেন তিনি। অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ কাবাডি ফেডারেশনসহ বিশ্বকাপ আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান উপদেষ্টা।

উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টটি ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102