বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা থেকে  ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে  MV.CALYPSO N জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে সিটিটিসি’র প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!”

সাঁওতাল হত্যার নয় বছরেও শেষ হয়নি বিচার

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

অভিজিৎ দাস, নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং তিন সাঁওতাল হত্যার আজ নবম বার্ষিকী পালিত হয়েছে। নয় বছর পেরিয়ে গেলেও সাঁওতাল হত্যার বিচার হয়নি।
আজ বুহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং তিন সাঁওতাল হত্যার নবম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, এ,এল,আর,ডি, মানঝি পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। সমাবেশের শুরুতেই শহীদ সাঁওতাল আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শেষে অধিকার ও দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

ফিলিমন বাস্কে. সভাপতি, সাহেবগন্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ,এল,আর ডি নির্বাহী পরিচালক শামছুল হুদা, আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, বাংলাদেশ যুব আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টনি চিরান সাংমা,
আদিবাসী-বাঙ্গালি সংহতি পরিষদ গাইবান্ধার আহবায়ক এ্যাড সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনুসহ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন ২০১৬ সালের ৬ নভেম্বর মহিমাগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করতে গেলে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে ৩০ জন সাঁওতাল আহত হয়। তাদের মধ্যে তিন সাঁওতাল মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যায়। পুড়িয়ে দেওয়া হয় সাঁওতালদের ঘরবাড়ি। দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও সাঁওতাল হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি।

অপরদিকে, গোবিন্দগঞ্জেও সাঁওতাল হত্যা দিবস পালিত হয়। সকালে গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে নির্মিত অস্থায়ী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে কালো পতাকা, সাঁওতালদের ঐতিহ্য তীর-ধনুক, ব্যানার, বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

‎সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ ও ভূমি উদ্ধার সংহতি কমিটি, ঢাকা এসব কর্মসূচির আয়োজন করে। ‎সাহেবগঞ্জ নিমতলা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি গণেশ মুরমু। এতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রভাত টুডু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহবায়ক আতোয়ারুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন মোল্লা, আদিবাসী নেতা রাফোয়েল হাসদা, কামিল হেমব্রম, সমাজকর্মী গোলাম রব্বানী মুসা প্রমুখ।

সিপিবির সাধারণ সম্পাদক কাফি রতন বলেন, বাগদাফার্মের আদিবাসী ও বাঙালিদের বাপ-দাদার জমিতে সেখানকার ওয়ারিশগণের সাথে কোন ধরনের পূর্বাবহিত সম্মতি ছাড়াই ইপিজেড স্থাপনের ঘোষণা আদিবাসী-বাঙালি জনগণকে হতাশ করেছে। তারা অবিলম্বে তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপনের প্রক্রিয়া বন্ধ করে জেলার অন্যত্র করা, চাষাবাদরত সাঁওতাল-বাঙালিদের সেচ সুবিধার জন্য বিদ্যুৎ সংযোগ প্রদান, সমতলের আদিবাসীদের ভূমি সংকট নিরসনে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102