মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

সিটিটিসিতে ডিজিটাল এ্যভিডেন্স সংক্রান্ত কর্মশালা উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ জুলাই ২০২৫

৩০ জুলাই, বুধবার, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সম্মেলন কক্ষে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সাইবার ডিজিটাল এ্যভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ করিম কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথি মাসুদ করিম বলেন, সন্ত্রাসবিরোধী মামলা প্রমাণের ক্ষেত্রে ডিজিটাল এ্যভিডেন্সের গুরুত্ব অনস্বীকার্য বিধায় আজকের এই কর্মশালার মাধ্যমে ডিজিটাল এ্যভিডেন্স সংগ্রহের প্রক্রিয়া, চেইন অব কাস্টডি এবং ফরেনসিক প্রক্রিয়া সম্পর্কে ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং তদন্তকারী কর্মকর্তাগণ সম্যক ধারণা লাভ করবেন।

উদ্বোধন কালে ইউএস অ্যাম্বেসি ঢাকার রেসিডেন্ট লিগাল অ্যাডভাইজার রাহুল কালি, লিগ্যাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাসহ এ প্রশিক্ষণে সর্বমোট ৩৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ৩১ জুলাই সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102