রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরাইলে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেপ্তার

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আদালতের সাজাপ্রাপ্ত একজন এবং বিভিন্ন মামলার পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সরাইল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, আদালতের পরোয়ানা কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মহন আলীর ছেলে গাজী আরমান। তিনি একটি মামলায় আদালত কর্তৃক ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সংশ্লিষ্ট মামলার নম্বর সিআর-১৩৫/২৫। তাকে এএসআই (নিরস্ত্র) আলমগীর হোসেন গ্রেপ্তার করেন। এছাড়া অভিযানে পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শাহবাজপুর এলাকার বশির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, যার বিরুদ্ধে সিআর-১২৬৩/২৫ মামলার পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) বেল্লাল হোসেন। অপর আসামি বাড়িউড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রবি মিয়া। তার বিরুদ্ধে সিআর-১০৯৫/২৬ মামলার পরোয়ানা কার্যকর করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া। এছাড়া টিঘর এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাদ্দাম-কে একাধিক মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়রা নং-১৮৩/১৬, জিআর-৬২৮/১২ এবং জিআর-৪৬/২২ মামলার পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুলতান হোসাইন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102