সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ১০ কোটি এবং নিবন্ধিত যানবাহন ছাড়ালো ১ হাজার প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ- ২৭/০৭/২০২৬ খ্রি.

বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামী স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে আজ সিআইডি সদর দপ্তর ঢাকায় আনুষ্ঠানিকভাবে তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।

ঢাকা গ্রীন রোডস্থ গ্রীন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আসমা গত ০৮ জুলাই ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় একটি কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তাঁর ব্যবহৃত Samsung Galaxy S24 FE মডেলের স্মার্টফোনটি কোথাও হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান।

পরে তাঁর সহপাঠী ও বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৭২; তারিখ: ০৮/০৭/২০২৬ খ্রিঃ) করা হয়। বিষয়টি দ্রুত সমাধানের আশায় শিক্ষার্থীটির শিক্ষক জনাবা শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ টিম প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে সেটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তর ঢাকার সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসমার নিকট উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত আসমা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সর্বদা নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা ও সার্বিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102