মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৭ জুলাই, ২০২৬:

বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপে দুই দেশের মধ্য রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার যে সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা আরও বেগবান করছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আনোয়ারায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছাল। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক চাকা সচল ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের প্রশংসা করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বিগত দীর্ঘ সময় ধরে এই সিইআইজেড প্রকল্পের কাজ শুরুর প্রচেষ্টা থাকলেও তা থমকে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মোটেই ফাঁকা বুলিতে বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাস করেন। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনই তাঁর বাস্তবমুখী পদক্ষেপের প্রমাণ।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এই দ্রুত অগ্রগতির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত প্রায় দুই বছর ধরে এ নিয়ে নানা আলোচনা হলেও নির্বাচিত নতুন সরকার আসার মাত্র পাঁচ মাসের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। এর মাধ্যমে দুই দেশের শিল্পখাতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শহীদ জিয়াউর রহমানের আমলে চীন-বাংলাদেশ সম্পর্কের যে স্বর্ণযুগ শুরু হয়েছিল, তা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়েও একইভাবে বেগবান ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক মেলবন্ধন আরও কার্যকর রূপ পাচ্ছে।

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম ও হুমাম কাদের চৌধুরী। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এবং এমএম. ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানিসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102