রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলেকে শাসন করায়,স্বামী স্ত্রীকে ধমক দেওয়ায় অভিমান করে স্ত্রী আত্মহত্যা

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

রোববার (৫ জুলাই) বিকেল চালের কেঁরি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে মারজান বেগম পাখি (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারজান বেগম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের শরীফ মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে মারজান বেগম তার ছোট ছেলেকে শাসন করেন। এ সময় বিষয়টি নিয়ে স্বামী শরীফ মিয়া তার স্ত্রীকে ধমক দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে অভিমান করে মারজান বেগম বাড়িতে থাকা চালের কেঁরি পোকা মারার ট্যাবলেট খেয়ে ফেললে পরিবারের লোকজন দুপুর ২টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, কেঁরির ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি সরাইল থানাকে অবহিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102