আলী আহসান রবি :
ঢাকা, ২৭ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) শেরেবাংলা নগর পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মনির (৩৫) ২। শামীম (৩০) ৩। মোঃ সাহেব আলী (৬০) ৪। মজিবর (৪০) ৫। হেলাল (৩৮) ৬। সমির (৫২) ৭। মোহসেন (৪০) ৮। ফাল্গুক (৬৩) ৯। বিল্লাল (৩৫) ১০। নাছির (৪৫) ১১। জাহিদুল ১২। আব্দুল কুদ্দুস (৬০) ১৩। মোঃ সুমন (৪৬) ১৪। মোঃ সেলিম (৫৫) ১৫। মোঃ রহমতুল্লাহ ওরফে রাহুল (৩০) ১৬। মোঃ শাকিল হোসেন (২৮) ১৭। শিমুন মজুমদার (২৬) ১৮। আল আমিন ইসলাম (১৯) ১৯। সাইদি হোসেন বিপ্লব ২০। হাসান (৩০) ২১। লিটন (২৬) ও ২২। মোঃ হাদিন (২২)।
অপরদিকে হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ জিসান (২৫) ২। প্রতাপ কুমার (১৯) ৩। মোহাম্মদ হোসেন (৩২) ৪। আমির হোসেন (২২) ৫। তোতা মিয়া (৪০) ৬। মোঃ গাফফার (৪০) ৭। হেলাল (২৫) ৮। মোঃ বাদল (৪২) ৯। মোহাম্মদ বিজয় (২৯) ১০। আব্দুল মজিদ (৫৫) ১১। আলী আকবর (৪০) ১২। মোঃ মিজান আলী (৪১) ১৩। রায়হান (৩২) ১৪। মোঃ মফিজুর রহমান ১৫। রাজিয়া বেগম (৫০) ১৬। আহাদ (৩০) ও ১৭। মোঃ সুমন (২৩)।
মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) মুগদা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আকবর আলী ২। নুর মোহাম্মদ (২৩) ৩। মোঃ সাইমুন (২১) ৪। মোঃ সাজ্জাদ মোল্লা শিশির (২৮) ৫। মোঃ সজিব (২৮) ৬। মোঃ রিফাত হোসেন জয় (২৩) ৭। আশিক (২৪) ৮। মোঃ জনি (১৯) ৯। মোঃ মাহফুজ (২১) ১০। মোঃ রাকিব হোসেন (২৬) ১১। মোঃ নিরব হোসেন (২৭) ১২। মোঃ সোহানুর রহমান (২৬) ১৩। মোঃ ইয়াছিন খান (১৯) ও ১৪। মোঃ ইমন মিয়া।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।