রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুলিয়ায় মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হালিম মন্ডল, আলো ছড়াচ্ছেন মানবিক কাজে!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স ঘোষণা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল হালিম মন্ডল।

স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শুধু অপরাধ দমনেই নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিকতায় আশুলিয়ার সর্বস্তরের মানুষের মাঝে এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন এই নেতা।

​​এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন আব্দুল হালিম মন্ডল তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রতিনিয়ত বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে সুস্থ ধারার সামাজিক ও ক্রীড়া কার্যকলাপে যুক্ত হতে উদ্বুদ্ধ করছেন তিনি। তার এই দৃঢ় অবস্থানের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের তৎপরতা অনেকটাই কমে এসেছে বলে জানান স্থানীয়রা।

​​রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন এই জননেতা। যেকোনো আপদ-বিপদে স্থানীয় এলাকাবাসী এবং শিল্পাঞ্চলের খেটে খাওয়া শ্রমিকেরা তাকে সবসময় পাশে পান।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও ব্যক্তিগত তহবিলে তিনি নিয়মিত অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতা সবখানেই রয়েছে তার অগ্রণী ভূমিকা। হালিম ভাইয়ের দরজায় এসে কোনো অভাবী মানুষ খালি হাতে ফেরে না। যেকোনো সংকটে গভীর রাতে ডাকলেও তাকে পাশে পাওয়া যায়।

​এলাকাবাসীর চোখে একজন ভালো মনের মানুষ ​আশুলিয়ার সাধারণ জনগণ, শ্রমিক ও যুবসমাজের মাঝে আব্দুল হালিম মন্ডলের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও সম্মান। স্থানীয়দের মতে, ক্ষমতার দাপট বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী একবাক্যে স্বীকার করেন যে, বর্তমান সময়ে আব্দুল হালিম মন্ডলের মতো একজন পরোপকারী ও ভালো মনের মানুষ সমাজে সত্যিই বিরল।

​ভবিষ্যতেও আশুলিয়ার উন্নয়ন শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় এভাবে নিজেকে নিয়োজিত রাখতে চান মো: আব্দুল হালিম মন্ডল

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102