বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

মাদারগঞ্জে জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি : 

জামালপুরের মাদারগঞ্জ চরপাকেরদহ ইউনিয়নে বৈধ জমি জোর পূর্বক জমি দখল ও প্রকৃত জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোতাহার প্রামাণিক, সাহেব আলী প্রমাণিক, মনিরা আক্তার ও বেলাল প্রমাণিক।

বক্তারা বলেন, স্থানীয় রফিক প্রামাণিক একজন চিহ্নিত ভূমিদস্যু। তার সহোদর ভাই নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক প্রমানিকের প্রভাবে গোদাশিমুলা বীর মালঞ্চ এলাকায় বীর মালঞ্চ মৌজায় ৩ টি দাগে ১৭৬ শতাংশ জমি জোর পূর্বক দীর্ঘদিন যাবত দখল করে আছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হলেও তারা জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে মিথ্যা আশ্বাস দিলেও আর জমি দখল দেয় নাই।

বক্তারা আরও বলেন, জমি নিয়ে কথা বললেই রফিক ও খালেকের সাথে তাদের ভূমিখেকো চক্র সুরুজ্জামান ও পিয়াস আমাদের উপর হামলা করেন। আমরা দরিদ্র পরিবারের হওয়ায় প্রভাব দেখিয়ে মামলা দিয়ে জেল খাটায়। এর আগেও ১১ টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এরপরেও আমরা জমি নিয়ে একাধিক মামলা করেছি। জমি উদ্ধারে মামলা দেওয়ার পর থেকেই আমাদের নামে নানা ধরণের হুমকী সহ মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে এই ভূমিদস্যুরা।

দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত জমির মালিকদের জমি দখল দেওয়া ও এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবী করেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102