বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই ২০২৬ খ্রি.):

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি’র সাথে International Rescue Committee (IRC) -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) হাসিনা রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, এনডিসি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য সেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন ও পূর্বে ঝুঁকি কমানোর জন্য প্রশিক্ষণ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কারিগরি ও অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী IRC-কে মহান মুক্তিযুদ্ধসহ দীর্ঘদিনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুধু দেশের দক্ষিণাঞ্চলেই নয়, সমগ্র বাংলাদেশে কাজ করারও আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী এবং শিশু সম্পর্কে যে সকল অঙ্গীকার করেছে, সেগুলো বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসকল বিষয়ের অগ্রগতির খোঁজখবর নিচ্ছেন।

মন্ত্রী বাংলাদেশের নারীদের Care Economy-তে অংশগ্রহণের জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে আইআরসিকে সহায়তার আহ্বান জানালে IRC -এর প্রতিনিধি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী ও শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হলে, IRC -এর পক্ষ হতে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশে IRC পরিচালিত কল্যাণমুখী কার্যক্রমের কথা মন্ত্রীকে অবহিত করেন। মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান করার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। একইসাথে তিনি মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সহায়তা প্রদানসহ কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও বিভিন্ন বিষয়ের সহায়তা প্রদানের বিষয়ে আলোকপাত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102