মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ২০২৬ সালের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার দুপুরে তিতাস উপজেলা পরিষদ চত্বরে নব-নির্বাচিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া ও সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির সভাপতি রতন চন্দ্র সাহা, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মনিলাল দেবনাথ ও সঞ্জিত দেব, সাধারণ সম্পাদক ডা. টিটুন সরকার টিটু, সাংগঠনিক সম্পাদক স্বপন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ দেব, অর্থ সম্পাদক হরিপদ সাহা মেঘরা, সহ-অর্থ সম্পাদক মরণ চন্দ্র শীল এবং দপ্তর সম্পাদক অংগদ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, নির্বাহী সদস্য ডা. এনামুল হক, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল মিন্টু সরকার, সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল, উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মো. রাসেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নব-নির্বাচিত আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102