নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
২৬ জুলাই ২০২৬
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কোর কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ রুবেল আহমদ
জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা মহানগর এর নতুন গঠিত কোর কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রুবেল আহমদ।
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব, এম হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম এর নির্দেশনা ও অনুমোদনক্রমে, দপ্তর সম্পাদক জনাব নূরনবী সোহেল কর্তৃক ঘোষিত ঢাকা মহানগর কোর কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতায় বিশেষ অবদান, দক্ষতা ও দীর্ঘদিনের পেশাগত দায়িত্বশীলতা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া ব্যক্ত করে মোঃ রুবেল আহমদ বলেন
জাতীয় সাংবাদিক সংস্থার মতো ঐতিহ্যবাহী সংগঠনের ঢাকা মহানগর কোর কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় সংগঠনের সম্মানিত সভাপতি জনাব এম হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব নূরনবী সোহেলসহ ঢাকা মহানগর কমিটির সকল সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরও ব্যক্ত করেন আমায় যে বিশ্বাস ও দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। সাংবাদিক সমাজের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংগঠনকে সুসংগঠিত করতে আমি নিরলস কাজ করে যাব। এই দায়িত্ব পালনে আমি সংগঠনের সকল সহকর্মী, জ্যেষ্ঠ সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
সাংবাদিক মোঃ রুবেল আহমদ দীর্ঘদিন যাবত অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দৈনিক গড়ব বাংলাদেশ’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।