মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৮ জুলাই ২০২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত এসব যুগ্ম সচিবকে সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। প্রত্যেকেরই চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় আইনসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিধি অনুযায়ী এই কর্মকর্তারা নির্ধারিত অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো ৩২ জন কর্মকর্তা হলেন—
১. মো. মতিউল ইসলাম চৌধুরী (সাবেক ডিসি, পটুয়াখালী)
২. মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (সাবেক ডিসি, ভোলা)
৩. এস এম অজিয়র রহমান (সাবেক ডিসি, বরিশাল)
৪. ওয়াহেদুজ্জামান (সাবেক ডিসি, ফেনী)
৫. মো. শহীদুল ইসলাম (সাবেক ডিসি, খাগড়াছড়ি)
৬. সরোজ কুমার নাথ (সাবেক ডিসি, ঝিনাইদহ)
৭. মো. জসিম উদ্দিন (সাবেক ডিসি, পাবনা)
৮. মোহাম্মদ আব্দুল আহাদ (সাবেক ডিসি, সুনামগঞ্জ)
৯. মো. কামাল হোসেন (সাবেক ডিসি, কক্সবাজার)
১০. এ কে এম মামুনুর রশিদ (সাবেক ডিসি, রাঙামাটি)
১১. অঞ্জন চন্দ্র পাল (সাবেক ডিসি, লক্ষ্মীপুর)
১২. মোহাম্মদ ইলিয়াস হোসেন (সাবেক ডিসি, চট্টগ্রাম)
১৩. মো. মিজানুর রহমান (সাবেক ডিসি, ময়মনসিংহ)
১৪. এ জেড এম নুরুল হক (সাবেক ডিসি, ময়মনসিংহ)
১৫. কাজী আবু তাহের (সাবেক ডিসি, শরীয়তপুর)
১৬. মো. শাহরিয়াজ (সাবেক ডিসি, নাটোর)
১৭. মোহাম্মদ দাউদুল ইসলাম (সাবেক ডিসি, বান্দরবান)
১৮. মঈনউল ইসলাম (সাবেক ডিসি, নেত্রকোনা)
১৯. মো. আসলাম হোসেন (সাবেক ডিসি, কুষ্টিয়া)
রাতের ভোটের ৩২ ডিসির বিদায়
২০. আবুল ফজল মীর (সাবেক ডিসি, কুমিল্লা)
২১. মো. মাজেদুর রহমান খান (সাবেক ডিসি, চাঁদপুর)
২২. এস এম ফেরদৌস (সাবেক ডিসি, মানিকগঞ্জ)
২৩. গোপাল চন্দ্র দাশ (সাবেক ডিসি, চুয়াডাঙ্গা)
২৪. নাজিয়া শিরিন (সাবেক ডিসি, নীলফামারী)
২৫. মোছা. সুলতানা পারভীন (সাবেক ডিসি, কুড়িগ্রাম)
২৬. আনারকলি মাহবুব (সাবেক ডিসি, শেরপুর)
২৭. মো. হেলাল হোসেন (সাবেক ডিসি, খুলনা)
২৮. সৈয়দা ফারহানা কাউনাইন (সাবেক ডিসি, নরসিংদী)
২৯. মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (সাবেক ডিসি, কিশোরগঞ্জ)
৩০. মাহমুদুল কবির মুরাদ (সাবেক ডিসি, হবিগঞ্জ)
৩১. মো. আলী আকবর (সাবেক ডিসি)
৩২. এস এম আব্দুল কাদের (সাবেক ডিসি, রাজশাহী)
জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ‘রাতের ভোটে’ বিশেষ ভূমিকা রেখেছিলেন জনপ্রশাসনের এই আমলারা। তাদের অনেকেই ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় বিধান অনুযায়ী শিগগির বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তা এতদিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ছিলেন।
এর আগে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার আওয়ামী লীগের তিন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের মধ্যে তিনজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, একজন করে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি ৬টি প্রজ্ঞাপন জারি করে ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করে রাখে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102