বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি এবং মহামান্য উচ্চ আদালতের আদেশ সম্পর্কে প্রেসব্রিফিং

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

১১/০৫/২০২৫

১০মে ২০২৫ শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি এবং মহামান্য উচ্চ আদালতের আদেশ সম্পর্কে প্রেসব্রিফিং করেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিক।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করি। তখন থেকেই আমি তারুণ্যের চাওয়া-পাওয়া নিয়ে কাজ করেছি। আমি সব সময় মানুষের অধিকার রক্ষায় কাজ করেছি। ছাত্র জীবনে আমি ১৯৯০ সালে খুলনা আর্ট কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হই। পরবর্তীতে জিএস নির্বাচিত হই।

২০২৩ সালের ১২ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করি। উক্ত নির্বাচনে আমি বিজয়ের দ্বারপ্রান্তে চলে যাই। বিষয়টি বুঝতে পেরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার অনুগত নির্বাচন কমিশন ডিজিটাল কারচুপির আশ্রয় নেয় এবং আমাকে ডিজিটাল কারচুপির মাধ্যমে হারিয়ে দেয়। যা আমি ওই নির্বাচনের পরের দিন খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করি এবং ইভিএম মেশিনের মাধ্যমে কারসাজির অভিযোগ করি।

আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি আদালতের স্মরণাপন্ন হই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি কোনো বিচার পায়নি। জুলাই বিপ্লবের পর ন্যায় বিচারের আশায় আমি ২০২৩ সালের ১২ জুনের জালিয়াতি নির্বাচনের বিরুদ্ধে আদালতে স্মরণাপন্ন হই। তার আগে আমি গত ২০ এপ্রিল-২০২৫ প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের নিকট পত্র দেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলি। কিন্তু কোনো সদোত্তর না পেয়ে উচ্চ আদালতে স্মরণাপন্ন হই এবং মহামান্য উচ্চ আদালাত গত ৬ মে এক আদেশ দিয়েছেন।

সেখানে ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনের ফলাফল বাতিল এবং আগামী চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারের সচিব ও স্থানীয় সরাকার মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102