সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের এই তরুণ বিজয়ী শিক্ষার্থীদের দেখে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।

আজ রাজধানী ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি শ্রমবান্ধব সরকার। দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয়। উদাহরণ হিসেবে চীন তাদের দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আজ বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে গেছে।

বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশকে সবার আগে প্রাধান্য দেওয়া হলেও আমাদের দেশের কলকারখানাগুলোতে এখনও বিষয়টিতে কাঙ্ক্ষিত গুরুত্ব দেওয়া হয় না। এ বিষয়ে শ্রম পরিদর্শকদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে কেবল আনুষ্ঠানিকভাবে কাজ শেষ না করে, শ্রমিকদের মুখোমুখি হয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কারণ এই জনশক্তি আমাদের দেশের মূল্যবান সম্পদ, আর এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এছাড়া, তরুণ ও বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে সময় ব্যয় করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102