মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫

মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালু হয়েছে বিশেষ ভ্যান। এই ভ্যান ঘুরবে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১টি জেলা। জানাবে বন্যপ্রাণী রক্ষার কথা। সচেতন করবে সব শ্রেণি-পেশার মানুষকে।

গতকাল যশোরে এই সচেতনতামূলক ভ্যানের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, যশোর সামাজিক বন বিভাগের সংরক্ষক, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। মেছো বিড়ালসহ সব বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা জরুরি। প্রাণীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের বাঁচাতে হবে। তিনি বলেন, অনেকে ভ্রান্ত ধারণা থেকে মেছো বিড়ালকে মেরে ফেলেন। অথচ এরা ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে গঙ্গা-প্লাবিত এলাকা জীববৈচিত্র্যে ভরপুর। কিন্তু এই এলাকায় প্রাণী সংরক্ষণের উদ্যোগ ছিল কম। এখানে আছে মেছো বিড়াল, ধূসর হনুমান, খেকশিয়াল, মদনটাক, ঈগল, মানিকজোড়সহ নানা বিরল প্রাণী। পদ্মা ও তার শাখা নদীতে দেখা যায় বিপন্ন ঘড়িয়াল ও বিলুপ্তপ্রায় কুমিরও।

এক গবেষণায় দেখা গেছে, এই এলাকায় আছে ২৬০ প্রজাতির পাখি। যা দেশের মোট পাখির ৪০ শতাংশের বেশি। কিন্তু যথাযথ সংরক্ষণ না থাকায়, ও বাসস্থান ধ্বংসের ফলে বন্যপ্রাণী আজ হুমকিতে। মানুষের বসতির কাছে চলে আসায় প্রাণীদের সঙ্গে দ্বন্দ্বও বাড়ছে। এতে প্রাণ হারাচ্ছে অনেক বন্যপ্রাণী। মেছো বিড়াল তার একটি দৃষ্টান্ত। যশোর-ফরিদপুর এলাকায় এর মৃত্যু হতো নিয়মিত।

এই বিষয়টি বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নজরে আসার পর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শুরু হয়েছে নানা উদ্যোগ। এবছর প্রথমবারের মতো বাংলাদেশে পালন করা হয়েছে বিশ্ব মেছো বিড়াল দিবস। মেছো বিড়ালসহ সকল প্রাণী রক্ষায় এই সচেতনতামূলক ভ্যান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102