মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

ঝিনাইদহ জেলা ছাত্রদল সভাপতিকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

এম.মাসুম আজাদ, ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনু’ জ্জামান সমিনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।

জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান বলেন, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। বিভিন্ন ফেক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে ছাত্রদল ও আমাকে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে ১৬ বছর ধরে রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেকবার হামলা-মামলার শিকার হয়েছি; এমনকি আওয়ামী লীগ শাসনামলে অর্ধশতাধিক মামলায় একাধিকবার কারাবাস করেছি।

এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ নিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102