মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

মালয়েশিয়ায় গাঁজা সরবরাহের অভিযোগে ১ বাংলাদেশিসহ ৪ জনকে আটক করেছে পেনাং রাজ্যের পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়ায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্যের পুলিশ। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও দু’জন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেনাং রাজ্যের গেলুগর জেলার লেংকক পেমাঞ্চারের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১২.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪৯৩ রিঙ্গিত। আটক দুজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

পেনাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সাজারি অ্যাডাম জানিয়েছেন, গাঁজা পাচারে সক্রিয় স্থানীয় প্রেমিক যুগলকে গ্রেফতারের সূত্র ধরে গাঁজা সরবরাহকারী রোহিঙ্গা ও বাংলাদেশি পুরুষকে শনাক্ত করা হয়েছে। এর আগে ৪২ বছর বয়সি স্থানীয় এক ব্যক্তি ও তার ৩৮ বছর বয়সি বান্ধবীকে একই দিন সকাল ১১টার দিকে পারমাং দামার লাউটের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এদিকে, পুলিশের ডোপ টেস্টে বাংলাদেশির মাদক পরীক্ষা পজিটিভ এসেছে বলেও জানান পুলিশ। আটকদের আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং মাদক দ্রব্য আইনের ১৯৫২ সালের ৩৯বি ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102