সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জ’ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে-শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সুইস রাষ্ট্রদূতের আশ্বাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক নিয়ে কচি বাবুর গণসংযোগ সরকার-এনজিও সমন্বয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে চায় সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশুলিয়ায় বিশেষ অভিযান হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার! দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স : ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে দুই কর্মচারী শাস্তির মুখোমুখি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক নিয়ে কচি বাবুর গণসংযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল দশটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শতাধিক সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী ও জনপ্রিয় সমাজসেবক ‘কচি বাবু’।
​গণসংযোগের শুরুতে তিনি ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ঘরে ঘরে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং প্রবীণদের সালাম জানিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় কচি বাবুর উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
​গণসংযোগকালে কচি বাবু বলেন:
​”এই ৩নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং থাকব। আগামী দিনে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা চাই।”
​দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তরুণ ও সাধারণ ভোটারদের মাঝে কচি বাবুর বেশ ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। স্থানীয়দের মতে, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে কচি বাবু নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। নির্বাচনী মাঠে তাঁর এই গণসংযোগ ও শোডাউন সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102