সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আসন্ন চারঘাট পৌর নির্বাচন: আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল তিতাসে বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আজিজুর রহমানকে অভিনন্দন কুমিল্লার হোমনায় অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত চঞ্চল গ্রেপ্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন ধামরাই সরকারি কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৌলতপুরে ‘স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কে.’ ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ….স্বাস্থ্যমন্ত্রী রবিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন

কুমিল্লার হোমনায় অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত চঞ্চল গ্রেপ্তার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি চঞ্চলকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-১৯। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চঞ্চল উপজেলার ভিটিকালমিনা গ্রামের ছোট্ট মিয়ার ছেলে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চঞ্চলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102