বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিরোধে জনসচেতনমুলক সভা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ পলাতক চেয়ারম্যানের ছায়া নিয়ন্ত্রণে ইসলামী ইন্স্যুরেন্স? হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ পিবিআই ঢাকা জেলা কর্তৃক ঘটনার দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উম্মোচন বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন জিনিস উদ্ধার আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে বীমা কোম্পানির এমডিদের অভিনন্দন; বীমা খাতের উন্নয়ন, আস্থা ফেরানোর তাগিদ কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল জাহাঙ্গীর আলম সরকার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
দীর্ঘ ২২ মাসের আইনি লড়াই শেষে হাইকোর্টের রায়ে পুনরায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল হয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। দেশব্যাপী সাম্প্রতিক সময়ে কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দায়িত্বে ফিরে এসেছেন। সেই ধারাবাহিকতায় গত ২১ জুন উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল হন জাহাঙ্গীর আলম সরকার।

পুনর্বহালের পর বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জনগণের সেবার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি বর্তমান সরকার এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল-মত নির্বিশেষে মজিদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। অতীতে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
পুনরায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মজিদপুর ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবার মানোন্নয়নে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102