বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিরোধে জনসচেতনমুলক সভা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ পলাতক চেয়ারম্যানের ছায়া নিয়ন্ত্রণে ইসলামী ইন্স্যুরেন্স? হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ পিবিআই ঢাকা জেলা কর্তৃক ঘটনার দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উম্মোচন বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন জিনিস উদ্ধার আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে বীমা কোম্পানির এমডিদের অভিনন্দন; বীমা খাতের উন্নয়ন, আস্থা ফেরানোর তাগিদ কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্ল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২২ জুন ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

আজ ২২ জুন ২০২৬ তারিখ আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তির নাম পুটন মোল্লা (১৯)। তার পিতার নাম বাদল মোল্লা। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা দৃঢ়, সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102