রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ——–মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা:১৭ জুন ২০২৬

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে “ডিন’স এওয়ার্ড ২০২৬” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে দিবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমাজসেবা ও জাতিগঠনে আত্মনিয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, ‘ডিন’স এওয়ার্ড’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার। কারণ এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব রয়েছে ভালো শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া। কারণ এই স্বীকৃতি পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্যও কাজে লাগবে।

এ সময় তিনি আরো বলেন, এ বছর শিক্ষা খাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে।

মন্ত্রী আরো বলেন, ‘শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ যা গড়ে তুলেন শিক্ষকেরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সেজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। আজ মোট ৪ টি শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৭ টি অনুষদভূক্ত ৩৮ টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটের ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102