রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে, আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো ——-মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ১৯ জুন ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে, আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো।

আজ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত “ইনকামিং লিডারস’ ট্রেনিং সেমিনার” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কাজ করছি। এজন্য আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) এর উপর গুরুত্ব প্রদান করছি।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এ সময় মন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে রোটারিয়ানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102