শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আশুলিয়ায় ইয়ারপুর ইউপি সচিব আফজালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ফুঁসে উঠেছে এলাকাবাসী!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় ও কর্মঠ সচিব মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে নিয়ে এমন মনগড়া ও ভিত্তিহীন প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।

​​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মোঃ আফজাল হোসেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের দাফতরিক সেবা প্রাপ্তি অত্যন্ত সহজ ও গতিশীল হয়েছে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ যেকোনো প্রয়োজনীয় সেবার জন্য পরিষদে আসা সাধারণ মানুষের সাথে তিনি সবসময় অত্যন্ত নম্র ও চমৎকার আচরণ করেন হয়রানি ছাড়াই সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সময়মতো পেয়ে যাচ্ছেন, যা বিগত যেকোনো সময়ের চেয়ে প্রশংসনীয়।

​
​এলাকাবাসীর দাবি, মোঃ আফজাল হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ব্যক্তিগত ফায়দা লুটতে ব্যর্থ হয়ে কিছু নামধারী অনলাইন আইডি ও কথিত ভুঁইফোঁড় সাংবাদিক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বাস্তবে তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা কোনো ধরনের অনিয়মের সুনির্দিষ্ট কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি।

​ইউনিয়নের কয়েকজন প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, খারাপ লোককে খারাপ বলা যায়, কিন্তু আফজাল হোসেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ ইউনিয়ন পরিষদে গেলে তিনি যেভাবে মানুষকে আপন করে নেন এবং যেকোনো কাজে সহযোগিতা করেন, তা সত্যিই বিরল। একজন ভালো মানুষকে নিয়ে এভাবে নোংরা অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।

​​সমাজসেবামূলক ও দায়িত্বশীল কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই কর্মকর্তার সম্মানহানির চেষ্টার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সরকারি কর্মকর্তার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102