বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

হাওরে জিরাতিদের সমস্যা সমাধানে সম্ভাব্য সবকিছুই করা হবে – আলী ইমাম মজুমদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ০৫ এপ্রিল,২০২৫

হাওরে জিরাতিদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে মর্মে উল্লেখ করছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা হাওরের জিরাতিদের সাথে আজ এক মতবিনিময় সভায় তিনি উপস্থিত থেকে জিরাতিদের সমস্যার কথা শুনেন। এসময় কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

হাওরাঞ্চলের মৌসুমী কৃষকরা জিরাতি হিসেবে পরিচিত। হাওরাঞ্চলে একটিমাত্র ফসল হয় যা বোরো হিসেবে পরিচিত। জিরাতিরা বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত কোন রাস্তা না থাকায় তাদের উৎপাদিত ফসল আনা নেওয়ার সমস্যা,
বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খননসহ বন্যা এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি উপদেষ্টার নিকট তুলে ধরেন। এছাড়াও বিষ প্রয়োগ করে মাছ ধরা এবং নদীতে ফেরি পারাপারের জন্য অতিরিক্ত টোল নেওয়ায় তাদের অসুবিধার কথা বলেন। ইটনা উপজেলায় একটা বাফার গুদাম তৈরির বিষয়ে উপদেষ্টার সহায়তা কামনা করেন।

উপদেষ্টা জিরাতিদের সমস্যা ধৈর্যসহকারে শুনেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে  বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ করাসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা প্রশাসনকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাসহ নিয়মিত মনিটরিং করার পরামর্শ দেন। বড়দিঘা হাওর থেকে ভাতশালা হাওর পর্যন্ত রাস্তা তৈরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফিজিবিলিটি স্টাডির জন্য অনুরোধ করেন। জিরাতিদের বিশুদ্ধ খাবার পানির সমস্যা, বড়দিঘা খাল খনন এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইটনা উপজেলায় বাফার গুদাম তৈরির জন্য ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। জিরাতিরা হাওরাঞ্চলে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের খাদ্যের যোগান দেন, তাদের সমস্যা সব সময়ই গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

জিরাতিদের সাথে মতবিনিময় শেষে  তিনি  জিরাতিদের নিয়ে ভাতশালা হাওর ঘুরে দেখেন। হাওরের বোরো ফসল দেখে সন্তোষ প্রকাশ করেন। জিরাতিরা উপদেষ্টাকে জানান আগামী দশ দিনের মধ্যেই হাওরাঞ্চলে আগাম বোরোধান
কাটা শুরু হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102