রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

হরিণাকুণ্ডুতে স্বাধীনতা দিবস উদযাপন ও অসহায়দের বস্ত্র উপহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলামঃ

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ইং উদযাপিত হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া করা হয়। নানা কর্মসূচীর মধ্যেও ছিলো হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যগে হরিণাকুন্ডু পৌরসভা সহ ৮ টি ইউনিয়ন থেকে আগত অসহায় দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরণ কার্যক্রম।

তথ্যসূত্রে জানান, হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের ব্যবস্থাপনায়, উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে (১০০০) হাজার বস্ত্র (ঈদ উপহার) হিসেবে তুলে দেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিকুজ্জামন। উপজেলার দুস্থ ও অসহায় মানুষের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি বিতরণে ঈদের আগে এসব বস্ত্র পেয়ে খুশী এসব মানুষেরা। জানাযায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সকাল ১০ ঘটিকায় এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা থেকে আসা বয়স্ক, বিধবা, ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ-অসহায় মানুষ এই সব শাড়ি গ্রহণ করেন।

নানা কর্মসূচীতে অংশগ্রহণ করে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে তাৎপর্যময় করে তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার, অফিসার ইনচার্জ এম এ রউফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, হরিণাকুণ্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাধারণ সম্পাদক, আনিচুর রহমান, পৌর বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল আলম টোটন, উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক, মোঃ নাজমুল হুদা রিপন সহ আরো অনেকেই।

উল্লেখ্য জাতির শান্তি ও সমৃদ্ধির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল, ও বিশেষ প্রার্থনাও করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102