মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবী করে পোষ্ট, সরাইলের এসিল্যান্ডকে প্রত্যাহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। আর কবিতার পর জেলা প্রশাসক তাকে তাৎক্ষণিকভাবে সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে ছুটি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইল জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান। এর প্রায় পৌনে একঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এ ঘটনাকে নাটক দাবি করে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন তাকে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102