বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

হরিণাকুণ্ডুতে বুদ্ধি প্রতিবন্ধী দুর্ঘটনার কবলে আক্রান্ত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ডাব বিক্রেতা বুদ্ধিপ্রতিবন্ধী মোঃ টোকন জোয়ার্দার মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য পরিবারটি ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। (০৬ সেপ্টেম্বর) শনিবার সকাল ০৯ ঘটিকায় বিরামপুর গ্রামের ডাব সংগ্রহ করতে গিয়ে, গাছ থেকে পড়ে গিয়ে এমন দূর্ঘটনার স্বীকার হন।

দূর্ঘটনা কবলিত হয়ে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে যান এবং রুগীর অবস্থার অবনতি ঘটলে বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বুদ্ধিপ্রতিবন্ধী মোঃ টোকন জোয়ার্দার উপজেলার পার্বতীপুর (পেতনীপাড়া) দক্ষিণ পাড়ার নূর মোহাম্মদ এর ছেলে। একমাত্র উপার্জনকারী ব্যাক্তির এমন অবস্থার কারনে অসহায় হয়ে পড়েছেন পরিবারটি। জরুরী সহায়তা চেয়ে (01643-131690 নগদ) নাম্বারে সাহায্যের দরখাস্ত করেছেন পরিবারটি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন সুশীল সমাজ।
খোঁজ নিয়ে জানা গেছে ঐ পরিবারটির ১১ বছরের পুত্র সন্তান রাসেল সহ পিতা মাতা সকলেই প্রতিবন্ধী।

এদিকে পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং হরিণাকুণ্ডু ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বিষয়টি অত্যান্ত মর্মান্তিক। তবে চিকিৎসার জন্য তাকে সার্বিক সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102