বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে ৪ জেলে আটক 

আল-হুদা মালী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবারে নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম

জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে, সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। আটক কৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ(৬০) ছবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮) মৃত্যু আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছে। এর ফলে নদী ও বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। স্থানীয় পরিবেশবিদরা বলেন, বনবিভাগের এ ধরনের অভিযান সুন্দরবনকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102