বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৭ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোল আইসিপিতে আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি।

গতকাল রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে ০১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন-গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি; উভয়ের ঠিকানা- চন্দ্র শিকড় ওয়ার্ড, সদর, বিতুল, মধ্যপ্রদেশ, ভারত। জব্দকৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১,০৩,৭২০/- (এক লক্ষ তিন হাজার সাতশত বিশ) টাকা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তে সফল অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102