বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মৃত্যুর ১বছর পর কবর থেকে লাশ উত্তোলন

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দাফনের এক বছর পর নয়ন (৮) নামে এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পিবিআই।

৩১ আগস্ট (রবিবার) বিকেলে পৌরশহরের পাঁচপীর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। নয়ন রাণীশংকৈল পৌর শহরের উত্তর ভান্ডারা এলাকার মনিরুল ইসলামের ছেলে।

জানা যায়– গত বছরের আগস্ট মাসে নয়নের মা সুরাতুন নেছা ও তার মেয়ে সিমি আক্তার নারায়ণগঞ্জের একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার দিন তারা নাইট ডিউটিতে ছিলেন। সকালবেলায় বাসায় ফিরে এসে দেখেন, শিশু নয়নের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। নয়নের মাথা ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ঘর এলোমেলো, বেতনের জমানো ৪০ হাজার টাকাও নেই।

মৃতের মায়ের অভিযোগ-পাশের বাসায় থাকা বগুড়ার সুজন নামের এক যুবক এই হত্যার সাথে জড়িত।

নারায়ণগঞ্জ পিবিআই পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, “গত আট মাস আগে মামলাটি পিবিআইয়ের তদন্তে আসে। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে হাড়, দাঁত ও চুল সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে।”

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান–“আদালতের নির্দেশে পিবিআই টিম লাশ উত্তোলন করেছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102