মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

‎মাসিক মতবিনিময় সভায় সিন্দুকছড়ি জোন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ সালাউদ্দিন:- বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

‎রবিবার (২৪ আগস্ট ২০২৫)  সিন্দুকছড়ি জোন সদরের মাল্টিপারপাস শেডে সভার সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।

‎সভায়  উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তহিদুল ইসলাম রুবেল, মানিকছড়ির গিরিমৈত্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাহা আলম, মানিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন, গুইমারা থানার এসআই উত্তম কুমার, মানিকছড়ি থানার এসআই মোঃ আজিম, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামরুল হাসান, বন বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাজার কমিটি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

‎সভায় বক্তারা পাহাড়ে পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এলাকায় অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

‎সভায় আরও বলা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়—যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড  না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

‎এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102