বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

হরিণাকুণ্ডু’র কৃষকদের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বুধবার (২০ আগষ্ট) দুপুর ৩ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, কৃষক হাকিম আলী।

হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ঝিনাইদহের ষষ্টি চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন সফল কৃষক কৃষাণীবৃন্দ।

এসময়ে প্রধান অতিথির বক্তব্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, দুর্যোগেরপুর্ণ আবহাওয়ার মধ্যেও মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। একটি ওয়ার্ক শপের মাধ্যমে আগামী বছরের কর্মসূচীর সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে উপজেলাতে কৃষকদের কল্যাণ বয়ে নিয়ে আসলেই ফিরে পাবে এর সুফলতা।

উপজেলার কৃষক সমিতি গঠনের উপরে তিনি ব্যাপক গুরুত্বারোপ করেন। যশোর অঞ্চল কৃষির আইকন বলা হয়ে থাকে। চাকরির পিছনে না ঘুরে উদ্দ্যোগতা হওয়ার আহব্বান জানান। তাছাড়াও কৃষি সমিতির মাধ্যমে নানা ধরনের সমস্যার সমাধান খুব সহজেই কৃষক পাবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102