বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট তিন মাসেই ভেঙে পড়ল ৮৬ লাখ টাকার রাস্তা, তিতাসে ক্ষোভ শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল

দর্শনা সীমান্তে সোনার চোরাচালান রোধে সফল অভিযান: আড়াই কেজি ওজনের ২১টি ৩ কোটি টাকার সোনার বারসহ এক যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

দর্শনা সীমান্তে সোনার চোরাচালান রোধে সফল অভিযান: আড়াই কেজি ওজনের ২১টি ৩ কোটি টাকার সোনার বারসহ এক যুবক আটক।

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ৩ কেজির বেশি ওজনের ২১টি স্বর্ণের বারসহ মো. আবদিন মিয়া (পিতা: মো. আনার আলী, গ্রাম: গয়েশপুর) নামে এক যুবককে আটক করেছে ৬ বিজিবি। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের পাশে একটি খাদ থেকে ৯টি এবং আবদিনকে আটক করার সময় তার কাছ থেকে আরও ১২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল ইশ্বরচন্দ্রপুর সড়কের পাশে অ্যাম্বুশ করে অবস্থান নেয়।

দুপুর ১২টার দিকে টহল দলটি একটি মোটরসাইকেলে দুইজন সন্দেহভাজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দেয়। এসময় একজন পালিয়ে গেলেও অপরজন পাশের একটি পুকুরে লাফ দেন। পরে বিজিবি সদস্যরা তাকে সেখান থেকে আটক করে।

আটকের সময় আবদিন পুকুরে একটি প্যাকেট ছুঁড়ে ফেলেন এবং তার শরীর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় আরেকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে পানিতে ফেলে দেওয়া প্যাকেটটিও উদ্ধার করা হয়। উভয় প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণবার, দুটি মোবাইল ফোন ও নগদ ২০২ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। বিজিবি জানায়, এসব স্বর্ণ ও মালামালের সিজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আবদিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102