রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

‘বেস্ট এন্টারপ্রেণার অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হোসনে আরা নূরী নওরীন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারী নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই ব্যবসার মডেলে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে হোসনেয়ারা নূরী নওরীন পেয়েছেন “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর – গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘বেস্ট এন্টারপ্রেণার অব দ্য ইয়ার’ পুরস্কার।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়। পুরস্কারটি বাংলাদেশের উদ্যোক্তা, কর্পোরেট এবং সামাজিক উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে থাকে।

হোসনেআরা নূরী নওরীন প্রতিষ্ঠা করেছেন ‘নওরীনস মিরর’ এবং ‘জামদানি এক্সপ্রেস’, যেগুলো নারীর ফ্যাশন এবং বাংলার ঐতিহ্যবাহী জামদানিকে আধুনিক ব্যবসায়িক কাঠামোয় রূপ দিয়েছে। তাঁর নেতৃত্বে গঠিত জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি) জামদানি শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

পুরস্কার গ্রহণের পর নওরীন বলেন,“এই স্বীকৃতি শুধু আমার নয়; এটি আমার টিম, আমার কারিগর ভাইবোনদের এবং দেশের প্রতিটি নারীর যারা প্রতিনিয়ত সংগ্রাম করে নিজেদের স্বপ্ন গড়ছেন।”

নেতৃত্বের পরিচয়ে নওরীন:

সিইও ও প্রতিষ্ঠাতা – নওরীনস মিরর ও জামদানি এক্সপ্রেস

প্রতিষ্ঠাতা – জামদানি ডেভেলপমেন্ট সেন্টার (জেডিডিসি)

যুগ্ম সম্পাদক (নারী বিষয়ক) – CCJAA

সাবেক সহ-সভাপতি (সদস্য ও কর্পোরেট অ্যাফেয়ার্স), e-CAB

এই অর্জনের মাধ্যমে হোসনেআরা নূরী নওরীন দেশের উদ্যোক্তা খাতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে সমান গুরুত্বপূর্ণ স্থানে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102