তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে হাত ধোয়ার নায়ক হোন”বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে তিতাস উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে হাত ধোয়া প্রদর্শনী ও র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। তিনি বলেন, প্রত্যেক মানুষের সচেতন হতে হবে বেশ করে যারা স্কুল, কলেজ ও মাদ্রাসায় লেখা-পড়া করছে তাদেরকেও সবসময় পরিষ্কার থাকার জন্য বলতে হবে। প্রত্যেকটি মানুষের জন্য পরিষ্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কারের শিক্ষাটা স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং পরিবারও দিতে হবে। তাই আমাদেরকে পরিষ্কার থাকতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তানিয়া আক্তার লুবনা, পানি সম্পদ অধিদপ্তর মোহাম্মদ শাকিল আহমেদ ও উপজেলা অন্যান্য সরকারি কর্মকর্তাগণ প্রমূখ।
হাত ধোয়ার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে “হাত ধোয়া প্রদর্শনী ও র্যালীতে তিতাস উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। স্কুল শিক্ষার্থীদের কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সে বিষয়ে প্রদর্শনী করা হয়।