শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সৌজন্য সাক্ষাৎ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। গত সোমবার বিকেলে ঢাকায় বিএনপি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দলের বর্তমান সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আক্তারুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলার তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ড ও দলের অগ্রযাত্রা সম্পর্কে রিজভী আহমেদকে অবহিত করেন।
তিনি দলের ঐক্য, নেতৃত্বের প্রতি আনুগত্য ও কর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। রিজভী আহমেদও তৃণমূলকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় দলের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে পরামর্শ ও মতবিনিময় হয়। দুজনেই বিএনপির নীতি ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে উভয় নেতাই একে অপরের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক সফলতা কামনা করেন।

ছবিতে: ঢাকায় বিএনপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী আহমেদ ও মোঃ আক্তারুজ্জামান সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102